বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (সাবেক ইউপি সচিব সমিতি) সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয়।
শনিবার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃদুল কান্তি দাশ। এতে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির প্রথম অধিবেশনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভবিষ্যৎ তহবিল (সিপিএফ) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুপুরের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় মূল সম্মেলন।
সম্মেলনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান আহমদ রাসেল।
এছাড়া কমিটির অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীন আহমেদ এবং প্রচার সম্পাদক নির্বাচিত হন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান।
উল্লেখ্য, দেশের ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের (সাবেক ইউপি সচিব) সমন্বয়ে গঠিত এই সংগঠনটি তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য দাবি ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।