সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট ১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ উদ্ধারে জটিলতা - কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও
advertisement
সিলেট বিভাগ

সিলেটে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দু'দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এরপর, আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম সনাক্ত হয়েছে।

এছাড়া ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোরেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু রা হয় বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

এই সম্পর্কিত আরো

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট

১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ

উদ্ধারে জটিলতা কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির

ট্রান্সজেন্ডার নন, নারী সেজে টিকটক করেছেন ছাত্রদল নেতা!

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি: সমাজকল্যাণ মন্ত্রী

ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও