সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ীদের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার (০৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া,উপজেলা ভূমি অফিসার পলাশ তালুকদার,স্হানীয় ইউ/পি সদস্য মেহেদী হাসান ডালিম।
সম্মেলনে সভাপতি পদে সাব্বির মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে সফাত উল্লাহ পদে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় উভয় বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হয়ে নেতৃত্বে সভাপতি সাব্বির মাহমুদ ও সেক্রেটারি সফাত উল্লাহ নির্বাচিত হন।
তবে সাংগঠনিক ও কোষাধ্যক্ষ পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক আজিম আহমদ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রার্থী সাইফ মোক্তার প্রাপ্ত ভোট (৪৫)। কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম নোমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সালাহ উদ্দিন প্রাপ্ত ভোট (৫২)।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বে থাকা (প্রিসাইডিং অফিসার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার উপস্থিতিতে ফলাফল ঘোষণা হয়। এসময় স্হানীয় ইউ/পি সদস্যসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নয়া কমিটির নির্বাচিত সভাপতি সাব্বির মাহমুদ সন্তোষ প্রকাশ করে জানান সকল ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে নতুন কমিটি গঠন হয়েছে। সেজন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি আশাবাদ ব্যক্ত করেন নতুন নেতৃত্বে পর্যটন ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন ও আগত পর্যটকদের যথাযথ সার্ভিস সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।