মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে ৩ এপ্রিল শুক্রবার। ওইদিন অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রতন চন্দ এবং সাধারণ সম্পাদক অশোক চন্দ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিপক চন্দ ও শংকু চন্দ। যুগ্ম সাধারণ সম্পাদক অনাদি চন্দ ও শীতল চন্দ (কালা), কোষাধ্যক্ষ লিটন বৈদ্য (লিটু)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক সন্তোষ চন্দ, প্রচার সম্পাদক হৃদয় চন্দ, সহ-প্রচার সম্পাদক সুবল চন্দ, দপ্তর সম্পাদক রিংকু চন্দ, সহ-দপ্তর সম্পাদক সঞ্জিত মালাকার, সাংস্কৃতিক সম্পাদক পলাশ মল্লিক এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক শাওন চন্দ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বকুল চন্দ, সুমন চন্দ, শিপন মল্লিক, কানন শীল, শংকর বৈদ্য ও শুভ চন্দ। এ ছাড়া সঞ্জিত করও কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন জগদীশ চন্দ (বাদল), দীলেন্দ্র চন্দ (দিলু), প্রনত চন্দ, রুহল আমিন (রুহেল), দিলিপ চন্দ, লিলাময় চন্দ, গোপাল চন্দ, ক্ষিতিশ চন্দ ও বিদ্যুৎ মালাকার।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।