রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাগরপথে দিরাইয়ের নিহত ৭ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় মর্মান্তিকভাবে নিহত ৭ অভিবাসনপ্রত্যাশীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

রোববার (৫ এপ্রিল) বেলা ২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, আব্দুর রশিদ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলালসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। সাগরপথে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী-এর সুস্থতা কামনা করেন এবং এলাকার জনগণের ঐক্যের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে বিএনপি সবসময়ই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে মানবপাচারকারীদের মাধ্যমে যাত্রাকালে অনাহারে দিরাই উপজেলার ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো