রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, মূলহোতা ‘মাছচোরা’ রাজীব গ্রেফতার কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পাকাকরণের উদ্বোধনে আবুল হাসান এমপি কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যসহ দুইজন গ্রেফতার কোম্পানীগঞ্জে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব; চিকিৎসায় সহায়তার আকুতি সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যসহ দুইজন গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশ শনিবার সন্ধ্যায় বড়চতুল ইউনিয়নের দুর্গাপুরস্থ কানাইঘাট-দরবস্ত সড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য আটক করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারত থেকে চোরাই পণ্য জৈন্তাপুর উপজেলার মাধ্যমে একটি পিকআপ গাড়িতে চেপে কানাইঘাটে প্রবেশ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শৈলস চন্দ্র ও এএসআই আরজু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে অবস্থান নেন।

পুলিশ পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালালে গাড়ির উপরে রাখা বাঁশ ও কাঠ সরিয়ে নিচে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১’শ পিস শাড়ী, ৯ কার্টুনে রাখা ৫৭৬ পিস সিরাপ ও ২৭ কার্টুনে ৫,৩০০ পিস ঔষধীয় ক্রীম উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেমু পাখিটিকি গ্রামের বিলাল আহমদের পুত্র আসনার আহমদ এবং লামা সেমপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আবুল কালাম।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, আটককৃত পণ্যগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে এবং এগুলো আমদানী নিষিদ্ধ। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পুলিশ পিকআপ গাড়ি এবং সব চোরাইপণ্য জব্দ করেছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, মূলহোতা ‘মাছচোরা’ রাজীব গ্রেফতার

কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পাকাকরণের উদ্বোধনে আবুল হাসান এমপি

কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যসহ দুইজন গ্রেফতার

কোম্পানীগঞ্জে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব; চিকিৎসায় সহায়তার আকুতি

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি

কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার