শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ২০ কার্টুন বিড়ি সহ ৩জন গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশের অভিযানে এবার ২০ কাটুন ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এ ৩জনকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে।

পরে ঐ পিকআপে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ কাটুন ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করে জব্দ করেন এবং গাড়িতে থাকা বিড়ির মালিক উপজেলার সীমান্তবর্তী বড়বন্দ ৩য় খন্ড খাসেরফৌদ গ্রামের খায়রুল আলমের পুত্র আফতাব উদ্দিন মাসুম (২৫), বাউরভাগ ১ম খন্ড সিঙ্গারীপাড় গ্রামের আব্দুর রহমানের পুত্র আসিফ রহমান (২৩) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শাহীন মিয়া (২৫) কে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে জব্দকৃত ২০ কাটুনে থাকা ৪লাখ ২০ হাজার শলাকা বিড়ির বাজার মুল্য ৮লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন যে, সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো