মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নিরীহ ও প্রতিবন্ধী পরিবারের জমি জোরপূর্বক দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে অভিযোগকারী কাজি শাখাওয়াত সংবাদ সম্মেলনে জানান, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ওই ভূমির বৈধ মালিক ও ভোগদখলকারী। তবে গত ৫ মার্চ প্রতিপক্ষের লোকজন অনুপ্রবেশ করে জমিতে পাকাঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় মারধরের চেষ্টা করা হয়। অভিযোগে বলা হয়, প্রতিপক্ষ বাঁশ ও লোহার রডসহ প্রাণনাশক অস্ত্র ব্যবহার করে তাদেরকে হুমকি দেয়।

কাজি শাখাওয়াত বলেন, তিনি গত ৮ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন (বিবিধ মোকদ্দমা ১৭৭/২০২৬)। আদালত ২৬ জুন ২০২৬ পর্যন্ত উভয় পক্ষকে স্ব অবস্থানে থাকতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। পুলিশ এ আদেশ অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছে।

তবে অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিপক্ষের নবী হোসেন সংবাদ মাধ্যমে জানান, “আমাদের পৈত্রিক ভূমিতে ঘর নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞা পেয়ে কাজ বন্ধ রেখেছি।”

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ বলেন, “বিষয়টি নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সম্পর্কিত আরো