মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাক চাপায় গোলাপগঞ্জের তরুনী নিহত

যুক্তরাষ্ট্রের সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের নিশাত জান্নাত (১৯) নামের এক তরুনী নিহত হয়েছে।

২৯ মার্চ (রবিবার) স্থানীয় সময় রাত ১২টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাছে উডসাইডসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই প্রান হারান। 

নিশাত জান্নাত গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের  রায়গড় গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। নিহত তরুনী নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।  তার বাবা  স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিশাত ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোনের পাশাপাশি বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন।

নওশিন বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।

নিহত তরুণীর বাবা হেলাল উদ্দিন বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।

নিহতের চাচা  জামাল আহমেদ শিমু গণমাধ্যমকে জানিয়েছেন আজ মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউ ইয়র্কেই।
 এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

এই সম্পর্কিত আরো