শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সিলেটের কানাইঘাট উপজেলায় স্থানীয় জনতার সহায়তায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ২টার দিকে উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পূর্ব নয়াগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানার এসআই শৈলস চন্দ্র দাস ও শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দর্পনগর পূর্ব নয়াগ্রামের সড়ক সংলগ্ন সিংগাইর আলা কবরস্থানের পশ্চিম পাশ থেকে একটি চটের বস্তার ভেতর রাখা ৭০ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ উদ্ধার করে জব্দ করে।

এ সময় মাদক ব্যবসায়ী দর্পনগর পূর্ব গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে ইয়াছিন আলী ও মৃত কদর আলীর ছেলে জলিল মিয়াসহ অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতনামা একজনসহ মোট ৩ জনকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এসআই শাহ আলম।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়নসহ মাদক ক্রয়-বিক্রয় বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট