শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাসকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের জের ধরে গত চার বছর ধরে তিনি তার পিত্রালয়ে অবস্থান করছিলেন।

গত ১৮ মার্চ সন্ধ্যায় প্রধান আসামি অমল দাস কৌশলে সুনামগঞ্জের ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ডেকে নেয় তাকে। পরে সিএনজিতে করে বিভিন্ন স্থানে নিয়ে সারারাত পাশবিক নির্যাতন চালানো হয় তার ওপর। পরে ভোররাতে অজ্ঞান অবস্থায় ভিকটিমকে একটি খড়ের ঘরে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরদিন সকালে গুরুতর অবস্থায় ভিকটিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ জানায়, মামলার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকালে সুনামগঞ্জ শহরতলীর মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি অমল দাস (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি দোয়ারাবাজারের ডুমবন্দ গ্রামের মৃত শৈলেন দাসের ছেলে। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা