শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাথারিয়া গ্রামের মোঃ সোনাই মিয়া (৬৪) নামে এক ব্যক্তির গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পাথারিয়া গ্রামের খালের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের আগে ওজু করতে গিয়ে মৃত আয়ূব আলীর স্ত্রী আফারুন বেগম বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে শিল কড়ই গাছে সোনাই মিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোঃ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিবার জানায়, সম্প্রতি তার ছেলে কামরুল হাসানের বিয়ে হওয়ায় বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল বেশি। সে কারণে সোনাই মিয়া ও তার ছেলে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, তার বাবা গাছে ঝুলছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবার ঝুলন্ত লাশ দেখতে পান।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা