শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

হাওরের বাতাসে ভেসে আসে সুরের মূর্ছনা, কালনীর ঢেউ যেন তাল মিলায় বাউলের তানে এমনই এক আবেগঘন পরিবেশে দিরাইয়ে শুরু হলো বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব।

গানের সুরে, স্মৃতির আবেশে আর লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে শাহ আব্দুল করিমের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে গানে গানে উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী এ লোক উৎসবের।

উপজেলার উজানধল গ্রামের মাঠে রাত ৮টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শহীদ নুর-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইউপি চেয়ারম্যান আলী আহমদ। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবস্থলে ভিড় জমান।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় ও অতিথি শিল্পীরা পরিবেশন করেন বাউল সম্রাটের কালজয়ী গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্তে বাতাসে সইগো, কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদিসহ আরও জনপ্রিয় সঙ্গীত। সুর আর কথার মায়াজালে আবদ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শক-শ্রোতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কেবল একজন শিল্পী নন, তিনি এই বাংলার মাটি ও মানুষের কণ্ঠস্বর। তাঁর গান গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও চিরন্তন বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরে। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি শাহ আব্দুল করিমের গান শুনে আসছেন এবং আজও সেই টানেই স্ত্রীকে সঙ্গে নিয়ে উৎসবে উপস্থিত হয়েছেন। এ সময় দর্শনার্থীদের পক্ষ থেকে উত্থাপিত কিছু দাবি প্রসঙ্গে তিনি বলেন, উৎসবে আগত ভক্ত-অনুরাগীদের সুবিধার্থে রাত্রিযাপনের জন্য একটি ভবন নির্মাণের বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লোকসংস্কৃতি আমাদের শেকড়ের পরিচয় বহন করে। শাহ আব্দুল করিমের গান ও দর্শন সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি। এমন আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ উৎসব শনিবার পর্যন্ত চলবে। এতে দেশ-বিদেশের বাউল শিল্পী, গবেষক ও ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে চলবে গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা