শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কুলাউড়ার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের মাঠ সংস্কার, সীমানা প্রাচীর ও গেইট নির্মাণসহ বিদ্যালয়সহ বিদ্যালয়ের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহবায়ক রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুফিয়ান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মুহিত বাবলু, অভিভাবক সদস্য এডভোকেট তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, ক্রীড়া সংগঠক কাবুল পাল, বিএনপি নেতা সুরমান আহমেদ, মানবজমিন প্রতিনিধি মো. আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও সিনিয়র শিক্ষক ছমিউর রহমান নব-নির্বাচিত সংসদ আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা