শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

বানিয়াচং উপজেলার গুনই গ্রামে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধ কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আকলিমা খাতুন (৫০)নামে একজন নারী নিহত হয়েছেন। নিহত আকলিমা খাতুন মৃত ফজর আলীর স্ত্রী। রাতে টর্চ লাইটের আলোতে ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০/১৫ জন আহত হয়েছেন। ২৫ মার্চ বুধবার রাতে ৮নং খাগাউরা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুনই গ্রামে চৌধুরী গোষ্ঠী ও ১৬ ঘর গোষ্ঠীর দীর্ঘদিন ধরে গোষ্ঠী ভিত্তিক দ্বন্দ চলমান। বুধবার গ্রামের এক বাচ্ছার সাথে কথা কথা চালাচালির জের ধরে চৌধুরী গোষ্ঠী ও ১৬ ঘর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে গুনই বাজার সংলগ্ন দক্ষিন গুনই এবতেদায়ী মাদ্রাসা ও মসজিদের সামনে উভয়  পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এরপর উভয় পক্ষ যার যার মতো চলে যায়। এর ঘন্টা দুয়েক পর ভূমিহীন (পেটকন) নামক স্থানে এক মহিলাকে রক্তাক্ত জখমের খবর শুনা যায়। বিষয়টি রহস্যজনক বলে গ্রামের দু,একজন মন্তব্য করেন।

১৬ ঘর গোষ্ঠীর লোকজন বলেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় আকলিমা খাতুন গুরুতর আহত হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এবিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, গোষ্ঠী ভিত্তিক দ্বন্ধে সংঘর্ষ শুরু হলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতির নিয়ন্ত্রন নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।লাশের পোষ্ট মর্টেম করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল