শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মদানের মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন-ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান ও ঐশী বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও  এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক ও আজকের সিলেট.কম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্টার নিউজের ব্যুরো ইনচার্জ ইয়াহ্ইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার মোজাম্মেল হক ও একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদ প্রমুখ।

এদিন একে একে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি