শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

২৬শে মার্চ দিবসের সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তাবক অর্পন করা হয়।

প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, অফিসাস ক্লাব ও কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। 

এরপর থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পণ করেন।

এছাড়াও মিছিল সহকারে শো-ডাউন করে শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পন করেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশিদ চাকসু মামুনের অনুসারী নেতাকর্মীরাও আলাদা ভাবে মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পন করেন।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচওয়াজ-প্যারেডে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

কুচকাওয়াজ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্রতিষ্টানের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিলের সভাতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভেচ্ছা উপকরন বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় প্রশাসনের আয়োজনে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে দিবসটি উদযাপিত হয়েছে। প্রশাসন সহ অন্যান্য অনুষ্ঠানে সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধের চেতনা লালনের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে দেশের জন্য কাজ করার আহবান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি