সুনামগঞ্জের ছাতক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো.আশ্রব আলী (৪০) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর গ্রামের মজর আলীর ছেলে।
একই গ্রামের ১০ বছরের এক শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর গ্রামের ভিক্টিমের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা নং-৩০, তারিখ-২৬ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিরস্ত্র) মো. রোমেন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।