বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা
advertisement
সিলেট বিভাগ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

“মাদককে না বলি, ক্রীড়ায় ফুটুক কুসুম কলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবস উপলক্ষে ফুটবল, মিনি ম্যারাথন, ঝুড়িতে বল নিক্ষেপ এবং গোলপোস্টে বল ঢুকানোসহ মোট চারটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো দেখতে গ্রামের নবীন-প্রবীণসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আবু আলা রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবু ওবায়দা নাদিম।
খেলা পরিচালনা করেন আবু আলা রনি, শামসুজ্জামান, আবু সাঈদ হিল্লোল ও মহসিন কবির। রেফারির দায়িত্ব পালন করেন শামসুজ্জামান ও হাসিন মাহমুদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল খায়ের, বশির আহমেদ, জামাল উদ্দিন, লিয়াকত আলী, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, সাব্বির হোসেন, কোভিদ হোসেন, মধু ইসলাম, আব্দুল কাইয়ুম, আবুল হায়াত,আতিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা