বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-এ মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলার উজানীগাঁও গ্রামে অবস্থিত শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রব, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিতেশ চন্দ্র বর্মন, জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাফিকুজ্জমান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সকাল সাড়ে ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান