বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

সিলেটের ওসমানীনগর উপজেলা-এ শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে নির্মিত অস্থায়ী গেইট ভাঙচুর ও ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় পূজারী ও গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন-এর তেরহাতি গ্রামে এ ঘটনা ঘটে। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শেষে দুর্বৃত্তরা পূজামণ্ডপের প্রবেশদ্বার হিসেবে গোয়ালাবাজার-খাদিমপুর সড়কের পাশে নির্মিত গেইট ভাঙচুর করে এবং সেখানে টানানো ব্যানার খুলে পাশ্ববর্তী স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও তেরহাতি গ্রামের বাসিন্দা অনুকুল মালাকারের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাসন্তী পূজার আয়োজন করা হয়। ২৪ মার্চ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এই উৎসব আগামী শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে উৎসবের শুরুতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় উৎসবের আমেজ অনেকটা ম্লান হয়ে গেছে।

পূজারী অনুকুল মালাকার বলেন, রাতের আধারে কে বা কারা গেইটের কাপড় ছিঁড়ে ভাঙচুর চালায় এবং ব্যানার খুলে নিয়ে পাশের রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে ওসমানীনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূইয়া বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান