বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব (১৮) গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ অয়ন দেব উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে। পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকালে অয়ন প্রতিদিনের মতো বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু ওই দিন সে আর গন্তব্যে পৌঁছেনি এবং রাত পর্যন্ত বাড়িতেও ফেরেনি। পরে তার চাচা পরিমল দেব কুলাউড়া থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৭৪) করেন।

পরিমল দেব জানান, অয়ন কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়ই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সময় কাটাত। নিখোঁজের দিনও সে দোকানের উদ্দেশ্যে বের হয়েছিল। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, গত ১৭ দিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে অয়নের পিতামাতা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ অয়নের সন্ধান পেলে ০১৭৭২-৩৬৮৮৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার দিন অয়ন তার ব্যবহৃত মোবাইল ফোন বাড়িতেই রেখে যায়।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, অয়ন তাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী। রমজান মাস উপলক্ষে কলেজ বন্ধ থাকায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবার থেকেই জানা গেছে।

এ বিষয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কললিস্ট ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান