সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া পুরাহাটি পীরসাব বাড়ির নিবাসী প্রবীণ মুরব্বি মনু মিয়া (৮৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
বুধবার (২৪ মার্চ) বিকেল ২টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ২ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুল হক, বিশিষ্ট মুরব্বি সামসুল হক, মহর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।