শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের আওতাধীন পৌর শহরের দক্ষিণ মাগুরা মসজিদ শাখার উদ্যোগে মাসব্যাপি কুরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও বিদায়ী সংবর্ধনা ২৮ রমজান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দক্ষিণ মাগুরা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ক্বিরাত মাগুরা শাখার সভাপতি অধ্যক্ষ ফজলুল হক। 
মাগুরা মসজিদের খতিব ও দারুল ক্বিরাতের সহকারী মাওলানা ফয়জুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মাগুরা মসজিদ কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, ইসরাল আলী, শামিম আহমেদ এবং দারুল কিরাতের নাজিম মখলিছুর রহমান খান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, কোষাধ্যক্ষ আবতাবুর আলী রুবেল, দারুল ক্বিরাত মাগুরা শাখার প্রধান কারী মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, সহযোগী কারী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দারুল ক্বিরাতের শিক্ষকবৃন্দ মাওলানা মাজহারুল ইসলাম খান, মাওলানা মাসুদুর রহমান, হাফিজ রুহুল আমিন, মাওলানা মাহবুবুল ইসলাম ও কারিয়া আক্তার। 

উল্লেখ্য, মাসব্যাপী এই কুরআন শিক্ষা কার্যক্রমে ৬টি শ্রেণিতে প্রায় ২৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এই সম্পর্কিত আরো