বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবী মো. বাবুল আহমদ ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি উপজেলার জালিয়ার পার গ্রামের আব্দুল খালিকের সুযোগ্য ছেলে।


বুধবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রহমত, বরকত ও নাজাতের মাস রমজান থেকে আমরা যে আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা নিয়েছি, তা যেন আমাদের সারা বছরের পথচলার পাথেয় হয়। ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বন্ধন।

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বাবুল আহমদ আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পিছিয়ে পড়া অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করার স্বপ্ন লালন করছি। সেই ধারাবাহিকতায় ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি মনে করি, জনসেবা একটি মহান ইবাদত। আগামী নির্বাচনেও আমি আপনাদের দোয়া ও পূর্ণ সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, উৎসবের এই দিনে মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর হয়ে এক সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ গড়ে উঠবে। তিনি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


শুভেচ্ছান্তে:
মো. বাবুল আহমদ
চেয়ারম্যান পদপ্রার্থী, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ কোম্পানীগঞ্জ, সিলেট।

বিজ্ঞাপন

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত