সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বালুচর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাজিম আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আজিজুর রহমান তোতা মিয়ার সুযোগ্য সন্তান এবং ‘মেসার্স মানহা এন্ড তানহা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।
তরুণ বয়সেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজিম আহমদ। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
বুধবার (১৮ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় নাজিম আহমদ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে অনাবিল আনন্দ ও খুশি নিয়ে আসে। রহমত, বরকত ও নাজাতের মাস থেকে আমরা যে আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা গ্রহণ করেছি, তা যেন আমাদের সারা বছরের চলার পথের পাথেয় হয়। ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সম্প্রীতির বন্ধন বয়ে আনুক। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি—এই প্রত্যাশা করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সমাজের সার্বিক কল্যাণ ও মানবিক কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। যুবসমাজ সচেতন হলে সমাজ থেকে অন্যায় ও দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ত্রাণ ও সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে:
মো. নাজিম আহমদ
স্বত্বাধিকারী, মেসার্স মানহা এন্ড তানহা এন্টারপ্রাইজ
বালুচর, কোম্পানীগঞ্জ, সিলেট।