মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬মার্চ) পৌর শহরের স্টেশন রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। সাপ্তাহিক সীমান্তের ডাক–এর স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, প্রবীণ সাংবাদিক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, সীমান্তের ডাকের সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আতিকুল ইসলাম আখই, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক ও দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার সঞ্জয় দেবনাথ, নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক ও সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, বেনীআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, ভয়েজ অব কুলাউড়ার সম্পাদক নুরুল ইসলাম ইমন, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, চ্যানেল ওয়ান-এর সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, যুগভেরী প্রতিনিধি খালিক উদ্দিন, প্রিয় কুলাউড়া সম্পাদক একেএম জাবের, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, পাতাকুড়ি প্রতিনিধি এইচডি রুবেল, সংবাদ প্রতিদিন প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, অনুলিপি কুলাউড়ার সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাংবাদিক জয়নাল আবেদীন, শামসুদ্দিন বাবু, হোসাইন আহমদ, বাহার, তারেক, শেখ বদরুল হোসেন রানা, তানজিম আহমদ, ময়জুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর হাতে সীমান্তের ডাক পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাপ্তাহিক সীমান্তের ডাক–এর কম্পিউটার অপারেটর হাফেজ সালাম আহমেদ।