মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম - দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন কে এই আলী লারিজানি? লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন

দেশব্যাপি খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৬ মার্চ) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নদী-নালা ও খাল পুনঃখননের এই কর্মসূচি ঘোষণা করে গেছেন।  ইনশাআল্লাহ জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপি বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও আজকে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো। খাল খনন পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনসহ অনেক ক্ষেত্রে বন্যাও প্রতিরোধ করা যায়। পরিবেশবান্ধব এই কর্মসূচি দেশের প্রেক্ষাপটে প্রয়োজনীয় ও যৌক্তিক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, যে কোনো দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট। স্বাভাবিকভাবে এটা জনগণের সরকার। জনগণের টাকা যারা অপব্যবহার করবে, দুর্নীতি করবে এই সরকার কঠোর ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন