সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি তাহসিনা রুশদীর বলেছেন, সমাজের শান্তি বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বনাথ পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের নির্দেশনাও দেন তিনি। সোমবার বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তাহসিনা রুশদীর বলেন, বিশ্বনাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অচিরেই বিশ্বনাথে যানজট নিরসনের লক্ষে স্থানীয় বাসিয়া সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন ব্রিজ নির্মিত হলে পৌর শহরের যানজট মুক্ত হবে। বিশ্বনাথ পৌর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবির মো. সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকতা আনিছুল হোসেন, উপজেলা সমাজসেব কর্মকর্তা কামরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।