মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির - শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
advertisement
সিলেট বিভাগ

বাতির নিচে অন্ধকার

গোলাপগঞ্জে সুরমা নদীর উপর ব্রীজ না থাকায় লক্ষাধিক মানুষের ভোগান্তি

একটি মাত্র ব্রীজ না থাকায় ২ কিলোমিটারের পথ ঘুরে উপজেলা সদরে আসতে হয় প্রায় ১০/১২ কিলোমিটার। আর স্বাধীনতার পর থেকে এভাবে আশ্বাসের বানী শুনতে আর ভালো লাগেনা এই জনপদের লোকজনদের। তাদের অভিযোগ নির্বাচন আসলেই প্রার্থীদের ভোট নেয়ার একটা কৌশল হয়ে উঠে এ ব্রীজ কিন্তু জন প্রতিনিধি হওয়ার পর আর কোন খোজ খবর রাখেন না কেউ এমন অভিযোগ গোলাগঞ্জের বাঘা ইউনিয়ন বাসীর।  গোলাপগঞ্জের সুরমা নদী তীরবর্তী বাঘা ইউনিয়নকে উপজেলা সদর থেকে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা আলাদা করে রেখেছে সুরমা নদী। অথচ নদীর এ পার গোলাপগঞ্জ পৌরসভা। ওপার থেকে দাড়িয়ে গোলাপগঞ্জ বাজার দেখা গেলেও বাস্তবে সড়ক পথে গোলাপগঞ্জ সদরে আসতে হলে দক্ষিণ সুরমার শ্রীরামপুর হয়ে ঘুরতে হয় ১০/১২ কিলোমিটার রাস্তা। এ যেন বাতির নিচে অন্ধকার। একটি মাত্র ব্রীজের অভাবে যুগের পর যুগ দূর্ভোগ পোহাচ্ছেন বাঘা ইউপিসহ পাশের কানাইঘাট উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর বাঘা ইউনিয়নের সাধারণ মানুষ গোলাপগঞ্জ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে শহরতলীর সদরে মুরাদপুর ও দক্ষিণ সুরমার বাইপাস শ্রীরামপুর হয়ে প্রায় ১০/১২ কিলোমিটার ঘুরে গোলাপগঞ্জ বাজারে আসতে হয়।  ঘুনতে হয় ভাড়া বাবদ দিগুণ টাকা
আর বিকল্প উপায়ে খেয়া নৌকা দিয়ে নদী পাড়ি দিয়ে উপজেলা সদরে আসতে হয়।এ যেন একই দেশে দুটি রাজ্যর যোগাযোগ।

বিশেষ করে সরকারি সব দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা সদরে হওয়ায় বাঘা ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যোগাযোগ কিংবা স্কুল কলেজে যেতে একমাত্র খেয়া নৌকাই শেষ ভরসা। বর্ষা মৌসুমে জীবনের ঝুকি নিয়ে সুরমা নদী পাড়ি দিতে হয় এতদঞ্চলের শিক্ষার্থীসহ জনসাধারণের।  এমনকি এই নদী পাড়ি দিতে গিয়ে প্রায় সময় ঘটে থাকে দুর্ঘটনা।

স্থানীয়রা সুরমা নদীর ওপরে সেতু নির্মাণের দাবি জোরাল করেন। তারা বলেন, দাবি আদায় না হলে তারা বৃহৎ আন্দোলনের ডাক দিবেন।
তবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, ইতিমধ্যে বাঘাবাসীর এ কষ্ট লাগবে সুরমা নদীর গোলাপগঞ্জ অংশে সেতু নির্মাণ করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।

এই সম্পর্কিত আরো

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন

চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ