রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী–কে ফিরে পাওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) উপজেলার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা ও আমতৈল গ্রামের বিশিষ্ট মুরব্বী মধু মিয়ার সভাপতিত্বে এবং এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি আলিম উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা শিহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ও হযরত শাহজালাল (রহ.) মাজার মিলাদ পরিচালনা কমিটির সহসভাপতি এনাম শাহ এবং বিএনপি নেতা মাহবুব আলম মুসা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন, রব মিয়া, খছরু মিয়া, সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম, সুরত মিয়া, ফয়জুল হক, আব্দুল মজিদ, যুবদল নেতা আলা উদ্দিন আলাই, জুনায়েদ হোসেন, লায়েছ মিয়া, মখলিছ মিয়া, কামরান আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, আব্দুল হামিদ রানা, হুসাইন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাখরগাঁও জামে মসজিদের ইমাম।

এই সম্পর্কিত আরো