শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। শনিবার (১৪ মার্চ) যোহরের নামাজের পর উপজেলার সেরমস্তপুর স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর উদ্যোগে প্রতিবছর দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা মানবিক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আল মাহফুজের সহযোগিতায় ট্রাস্টের মাধ্যমে জামালগঞ্জে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ট্রাস্টের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষ। আমাদের কথা মনে রেখে নতুন পোশাক উপহার দেওয়ায় আমরা খুবই আনন্দিত। এবার নতুন কাপড় পরে ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ যেন এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, মানবিক সহমর্মিতার এ ধারা অব্যাহত থাকলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে