সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের আখালিয়া সুরমা ইউনিটের উদ্যোগে আজ শুক্রবার (১৩ মার্চ) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৩তম দিনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব ইসলাম উদ্দিন।
আখালিয়া সুরমা ইউনিটের সভাপতি আব্দুল আউয়াল কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল কলেজের চেয়ারম্যান ড. নূরুর রহমান এবং ৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাইফুল আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি সৈয়দ হোসেন, অ্যাডভোকেট কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক চৌধুরী এবং দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার আনিসুর রহমান। অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলাম উদ্দিন বলেন, ‘‘ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা রাসুল (সাঃ) এর জন্য একটি অত্যন্ত পছন্দনীয় আমল ও মুমিনের জন্য সুন্নত। এই সময়টি দোয়া কবুলের অন্যতম সেরা সময়, তখন আল্লাহ রোজাদারের যেকোনো চাওয়া পূরণ করেন। ক্ষুধা ও পিপাসা নিয়ে আল্লাহর ভয়ে ইফতারের জন্য অপেক্ষা করা রোজাদারের জন্য একটি বিশেষ আনন্দের মুহূর্ত, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেই সময় তখন আল্লাহ্ তায়ালা শয়তানকে ডেকে বলেন, "দেখো আমার বান্দা যাকে তুমি নাফরমান বলেছো যার কানে যতক্ষণ পর্যন্ত আমার নাম না পৌছাবে ততক্ষণ সে এক লোকমা খাবার ও মুখে দেবে না ঠিক এই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যই পূরণ করবো! তাই আপনারা ইফতার সামনে রেখে দোয়া করবেন।’’
প্রধান বক্তা অ্যাডভোকেট আজিম উদ্দিন বলেন, ‘‘পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই সময়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এবং দোয়া কবুল করেন, এই মাসে নেক আমল ও ইবাদতের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। সবাই আমার জন্য দোয়া করবেন।’’
বিশেষ অতিথির বক্তব্যে ড. নূরুর রহমান বলেন, ‘‘এই পবিত্র রমজান মাসে আপনারা বেশি বেশি আমল করবেন কারন এই মাসে ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আপনারা কেউ খাবারের অপচয় করবেন না, কারন অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না।’’
ওয়ার্ড সেক্রেটারি সাইফুল আমিন বলেন, ‘‘পবিত্র কোরআন নাজিলে মাসে আসুন আমরা আমাদের ব্যাক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি ও সাংস্কৃতিক জীবনে কোরআনেকে ধারন করি তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এই পবিত্র মাহে রমজানে আমরা কুরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি এবং কোরআনের আলোকে আমাদের ব্যাক্তি পরিবার এবং রাষ্ট্রকে গঠন করার সিদ্ধান্ত গ্রহন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআনের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।’’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ইসলাম উদ্দিন।