সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সুনামগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে 'দি পিস প্যালেস লাক্সারি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসের ২৩তম দিনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চলনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওডি) মো. রতন শেখ। এছাড়াও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখতসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।