বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের বিশ্বনাথে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) একটি গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী ও আব্দুস সোবহান ফারুকের পৃষ্ঠপোষকতায়। সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করে।

ইফতার মাহফিল বিশ্বনাথ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা সবসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সকল মহতি ও সৃজনশীল কাজে সহযোগিতা করে আসছেন। প্রেসক্লাবের উদ্যোগে ছয়জন প্রবাসীর পৃষ্ঠপোষকতায় ধনী-গরীবসহ সকল পেশার মানুষকে একসঙ্গে নিয়ে গণ-ইফতার আয়োজন করা সত্যিই ব্যতিক্রম। তারা আরও বলেন, “স্রষ্টার সৃষ্টি সব মানুষ একই, আমরা যত বেশি এ বিষয়টি বুঝব, সমাজে তত বেশি ভেদাভেদ দূর হবে।”

ইফতার মাহফিলে বিশ্বনাথ প্রেসক্লাব, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ এবং প্রবাসী সকল বিশ্বনাথীদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।

গণ-ইফতারে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক জবির আহমদ নাজমুল, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, হাবিবুর রহমান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব, মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো