মৌলভীবাজারের কুলাউড়ায় সোনালী যুবসংঘের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজের সভাপতিত্বে এবং সোনালী যুবসংঘের সভাপতি মো. ছনর আলী ও সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদ, ইউপি সদস্য মো. তাহির আলী ও শাহিন মিয়া।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।