বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসায় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য বাসার তিনতলায় ডেকোরেশনের আলোকসজ্জার কাজ করছিলেন আরাফাত। এসময় ঝাড়বাতি লাগানোর সময় বিদ্যুতের মেইন লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের বাবা লিখিতভাবে জানিয়েছেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।

এই সম্পর্কিত আরো