বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অশেষ তালুকদার, ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মোঃ ছাইম উদ্দিন, মোঃ মনির উদ্দিন ও মোঃ মাসুম আহমেদ, ইউপি মহিলা সদস্য সুফিয়া বেগম ও মোছাঃ লুৎফা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পলাস বর্মন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা।

চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সম্পর্কিত আরো