বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক

সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটকরা হলো—মারুফ (১৯), উপজেলার ২নং লক্ষীপুর ইউনিয়নের রাংপানি গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং রাব্বি (১৮), একই গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় একটি পরিত্যক্ত শাটারভাঙা দোকানে অভিযান চালায়।

এসময় দোকানের ভেতর কার্টনে রাখা ৭৬ বোতল ‘রয়েল স্টেগ’ ব্র্যান্ডের ভারতীয় মদসহ ওই দুই কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মদ পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই সম্পর্কিত আরো

সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা

বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ