বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
advertisement
সিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব। বুধবার (১১ মার্চ) উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমদ রাজার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়ক (সিলেট) ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মসিক।

প্রধান অতিথির বক্তব্যে এম. সাইফুর রহমান তালুকদার বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে একসময় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল এবং সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় গণমাধ্যমকর্মীদের মাঝে হতাশা রয়েছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে অনেক ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানির অভিযোগ ছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ সুমন মিয়া, মোঃ মোসা এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মামুন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ, হাসানসহ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার করা হয়।

এই সম্পর্কিত আরো

সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা

বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ