বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

সুনামগঞ্জের দিরাই উপজেলা-এর আকিলশাহ গ্রামের রোমানা বেগম, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে কণ্ঠে দম ফেললেন। তিনি বলেন, “আমার পাঁচটি মেয়ে আছে। স্বামী অসুস্থ, কাজ করতে পারে না। সংসার চালানো কঠিন হয়ে গেছে। কার্ডের টাকা পাইয়া মনে হইতেছে কেউ আমাদের কষ্টটা বুঝছে। অন্তত কিছুদিনের জন্য স্বস্তি পাইছি।”

রোমানা বেগমের মতো অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এবং তাদের জীবনযাত্রায় স্বস্তি নিয়ে আসতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রতিটি পরিবারকে নিয়মিত ২৫০০ টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুরিয়ারপাড়, আকিলশাহ ও হাতিয়া রাধানগর তিনটি গ্রামে পাইলট প্রকল্পের আওতায় কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এমএ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, “প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এমন উদ্যোগ তাদের জীবনযাত্রায় স্বস্তি এনে দেয়।”

প্রাথমিকভাবে কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ৬৯৭ জন দরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই মানবিক সহায়তা অব্যাহত থাকলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা