বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়ক, সার্কিট হাউস এলাকা-এ পারিবারিক বিরোধে বড় ভাই হানিফ মিয়া-এর হাতে ছোট ভাই তামিম আহমদ (১৬) নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তামিমকে মিথ্যা কথা বলার অভিযোগে শাসন করার একপর্যায়ে চড় মারেন। পরবর্তীতে চড় মারার বিষয়টি হানিফ মিয়াকে তাঁর ছেলে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে সাটের কলার চেপে গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করেন। প্রচুর রক্তক্ষরণে তামিমের মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্তকে ধরতে তৎপর রয়েছে।

নিহতের বড় বোন তানিয়া বেগম বলেন, “তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ছয় মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলে, যার জন্য সে কারাগারে ছিল। আজ ঘটনার সময় আমি স্বামীর বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখলাম, আমাদের ছোট ভাই তামিম আর নেই। সে বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সাহায্য করত এবং খুব ভাল ছেলে ছিল।”

পরিবার ও প্রতিবেশীরা নিহতের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যান। হাসপাতালের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগম অঝোরে কাঁদতে দেখা গেছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা