বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভূল ওষুধ বিক্রির অভিযোগে শহরের সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্ট, কাজীর পয়েন্ট, কালীবাড়ি পয়েন্টসহ সদর উপজেলার রাধানগর পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী তাঁর শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে। ওই ভুল ওষুধ সেবনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের কালীবাড়ি পয়েন্টে বনফুলের দোকানে পানির বোতলে মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা, কাজির পয়েন্ট এলাকায় কৃত্রিম উপায়ে কলা পাকানোর অভিযোগে পাইকারি কলা ব্যবসায়ী অশোক বিশ্বাসকে ৩০ হাজার টাকা, প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় সিম্পল শো রুমে মূল্য বাড়িয়ে ছাড়ের নামে ডিসকাউন্টে কাপড় বিক্রি করে ভোক্তাকে ঠকানোর অভিযোগে ২ হাজার টাকা ও সদর উপজেলার রাধানগর পয়েন্টে মেসার্স তাওসিফ গ্যাস হাউস নামের প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানাসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‍্যাব-৯ এর একটি দল উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, একজন ভোক্তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভূল ওষুধ দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ শহরের সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভোক্তার অভিযোগের ভিত্তিতে ৮০ হাজার টাকা জরিমানার ২৫ ভাগ টাকা ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে। 

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা