বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

তাহিরপুর উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই এক কর্মচারীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাশ দিয়ে প্রবাহিত বৌলাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে স্থানীয় একটি চারতলা ভবনের বেইজমেন্ট ভরাটের কাজ চলছিল। এ কাজে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুমসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অবৈধ ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী রুবেল মিয়াসহ কয়েকজন ড্রেজার মেশিন ভাঙচুর করেন।

অভিযান শেষে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংসের জন্য জ্বালানি আনতে রুবেল মিয়া বাজারের দিকে গেলে একদল লোক তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে হামলার সময় উপস্থিত ভূমি অফিসের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী