মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
সিলেট বিভাগ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে কথা-কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতদের মধ্যে দশপাইকা গ্রামের নিজাম উদ্দিন (৫৩), জুবেল মিয়া (২৮), খালেদ খান (৪৩), শানুর আলী (৪৯), বাকপ্রতিবন্ধী মাসুক মিয়া (৫১), জামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৭), চাঁদ উদ্দিন (৪৩), শাহিন খান (৪৫) ও আব্দুল আলিম (৩০) উল্লেখযোগ্য।

অন্যদিকে আনরপুর গ্রামের আহতদের মধ্যে রয়েছেন সেলিম মিয়া (৪১), সাইদুর রহমান (৪২), আব্দুল মালিক (৪৬), স্কুলছাত্র ফয়েজ আহমদ (১৩), মান্না মিয়া (৩৪), আরকুম আলী (৪৩) ও আফজল মিয়া (২৭)।

আহতদের প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ (৪২) জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান এবং থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছেন। এ কারণে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষে আমাদের গ্রামের কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা মামলা করার কোনো সিদ্ধান্ত নেইনি।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড