সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব - ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর... বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট থেকে সম্মাননা সনদ পেয়েছেন কুলাউড়ার কৃতী সন্তান ও সমাজসেবী জামাল উদ্দিন আহমেদ (লিটন)।

নিউইয়র্কের কুইন্স কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। সনদটি প্রদান করেন নিউইয়র্ক স্টেট সিনেটের ১৩তম সিনেট ডিস্ট্রিক্টের সিনেটর জেসিকা রামোস।

সনদে উল্লেখ করা হয়েছে, কুইন্স কমিউনিটির জন্য তাঁর নিরলস সেবা, নিষ্ঠা ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হয়েছে। গত ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটের সিলমোহর এবং সিনেটর জেসিকা রামোসের স্বাক্ষর সংবলিত এই সনদটি জামাল উদ্দিন আহমেদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিশেষ করে চ্যারিটি প্ল্যাটফর্ম ‘নিউকো (নিজ উদ্যোগে করি)’-এর সঙ্গে যুক্ত থেকে তিনি নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। কুইন্সে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা ও মানবিক উদ্যোগ কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নিউইয়র্ক স্টেট সিনেটের পক্ষ থেকে প্রাপ্ত এই সম্মাননা তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও অনুপ্রাণিত ও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সম্পর্কিত আরো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল

শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর...

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ

সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার