সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব - ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর... বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী
advertisement
সিলেট বিভাগ

খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ১০ লাখ টাকার অনুদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এলাকার ৩৬৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রায় ১০ লাখ টাকার নগদ অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বাদ জোহর ওসমানীনগর উপজেলার খাগদিওর জামিয়া ইসলামিয়ার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অসহায় পরিবারের প্রতিনিধি হিসেবে স্থানীয় সমাজকর্মীরা এসব অর্থ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী লায়লা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সামাদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, খাগদিওর জামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, শায়খুল হাদীস হাফিজ মাওলানা ছালেহ আহমদ আনোয়ারপুরী, সুলতানপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, শিক্ষানুরাগী আবরার খান, ডাক্তার আব্দুল জলিল আহমদ, বেলাল আহমদ, আব্দুল মুকিত, আজির উদ্দিন, হোসাইন আহমদ শাহীন, আবুল খায়ের মাছনুন, ফখরুল হাসনাত চৌধুরী এবাদ, ফয়সাল আহমদ, হাফিজ আবু বকর, মুহিবুর রহমান এলাইছ, ফজলুল হক মিনু, আব্দুল বারিক, সোহেল আহমদ দলা, আবুল কালাম, মাওলানা ওয়ারিস উদ্দিন মেম্বার, মো. তারা মিয়া মেম্বার, রুহুল আমিন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, আবু হানিফা, এসএম হেলাল ও আব্দুল হাদীসহ জামিয়ার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় এবং অনুদানের অর্থ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস দান-সদকা ও মানবিক সহমর্মিতার মাস। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা প্রতিবারের মতো এবারও খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে নিয়মিতভাবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। পাশাপাশি মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই সম্পর্কিত আরো

নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল

শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর...

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ

সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী