“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আইডিই বাংলাদেশ-এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা সোহেল আহমদের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, এনজিও সংস্থা আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক, এনজিও প্রতিনিধি মুরাদ হোসেন এবং নারী নেত্রী আমেনা বেগম, আলেয়া বেগম ও শিবলী বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও দিলিপ কুমার দাশ, যুব উদ্যোক্তা সুমন আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।