রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কালীগঞ্জ বাজারস্থ ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টের ভেতর থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০)। তারা উভয়েই হারুছ মিয়া ও করিমা বেগমের ছেলে এবং দিঘালীগ্রাম, উত্তরকুল এলাকার বাসিন্দা। এছাড়া রাশেদুল ইসলাম (৩০), পিতা মঈন উদ্দিন ও মাতা সুফিয়া বেগম, নিয়াগুল এলাকার বাসিন্দা। তাদের সবার বাড়ি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার (৬ মার্চ) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু