শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া ও জুলাই শহীদ যোদ্ধাদের নিয়ে সংসদে আলোচনা
advertisement
সিলেট বিভাগ

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সারা দেশেই সিটি কর্পোরেশন পর্যায়ের নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও নগরজুড়ে চলছে নানা জল্পনা–কল্পনা ও তোড়জোড়।

নগরীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সরকার দলীয়, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচারমূলক ফেস্টুন ও ব্যানার চোখে পড়ছে। কেউ মেয়র পদে, আবার কেউ কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে সাংবাদিক বদরুর রহমান বাবর। ওয়ার্ডবাসীর সেবা করার অঙ্গীকার নিয়ে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৩৬ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাদের অনেকেই এলাকায় সুপরিচিত ও জনপ্রিয়। তবে সততা, নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত, দৈনিক সবুজ সিলেট এর রিপোর্টার, সিলেটের খোলা কাগজ এর সম্পাদক, এস এ টিভির ভিডিও এডিটর ও সিলেট প্রেসক্লাব এর সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবরের নাম বিশেষভাবে আলোচনায় এসেছে।

পারিবারিক সুশিক্ষা, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং নম্র-ভদ্র আচরণের জন্য এলাকায় তার আলাদা পরিচিতি মুখ যার রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি,পরিচিত, সম্মানিত ও শ্রদ্ধাভাজন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওয়ার্ডবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি আমাদের এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনসাধারণের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।

এই সম্পর্কিত আরো

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া ও জুলাই শহীদ যোদ্ধাদের নিয়ে সংসদে আলোচনা